যদি একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 6cm হয় এবং বস্তুটিকে আলোক কেন্দ্র থেকে 14cm দূরে রাখা হয় তাহলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি কোনটি?
সঠিক উত্তর: প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে, বাস্তব ও খর্বিত
ব্যাখ্যা: যেহেতু লেন্সটির ফোকাস দূরত্ব 6cm তাই এর বক্রতার ব্যাসার্ধ (6 x 2) cm বা 12cm।
লক্ষ্যবস্তুকে আলোক কেন্দ্র হতে 14cm দূরে রাখা হয়েছে, যা বক্রতার ব্যাসার্ধের (12cm) বাইরে।
আমরা জানি, উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধের বাইরে লক্ষ্যবস্তু স্থাপন করলে বিম্বটি:
(i) প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে তৈরি হয়।
(ii) বাস্তব হয়।
(iii) খর্বিত হয়।
(iv) উল্টো হয়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।