চার্জ থেকে 5m দূরত্বে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 20 NC⁻¹। সেই বিন্দুতে বিভব কত?
সঠিক উত্তর: 100 V
ব্যাখ্যা: আমরা জানি,
V = k(Q / r)
= k(Q / r²) × r [হর ও লবকে r দ্বারা গুণ করে পাই]
= E × r [যেহেতু E = k(Q / r²)]
এখানে,
তড়িৎক্ষেত্র সৃষ্টিকারী চার্জ = Q
দূরত্ব, r = 5 m
ইলেকট্রিক ফিল্ড, E = 20 NC⁻¹
বিভব, V = ?
মান বসিয়ে পাই,
V = 20 × 5
= 100 V
অতএব, বিভব, V = 100 V।