বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: আলোর প্রতিসরণ

উদ্দীপকের চিত্রে ক্রান্তি কোণের মান কত?

ক. 42°
খ. 48°
গ. 90°
ঘ. 132°

সঠিক উত্তর: 42°

ব্যাখ্যা: ক্রান্তি কোণ (সংকট কোণ): নির্দিষ্ট রঙের আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান সর্বাধিক (90°) হয় তাকে হালকা মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তি কোণ বলে। একে সাধারণত θ_c দ্বারা প্রকাশ করা হয়।
আবার, আপাতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপাতন কোণ বলে।
উদ্দীপকে আপতিত রশ্মির সাথে বিভেদতলের কোণ 48° দেওয়া আছে। সুতরাং অভিলম্বের সাথে আপাতন কোণ ∠AOB (যা ক্রান্তি কোণ) হলো (90° - 48°) = 42°।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'আলোর প্রতিসরণ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store