নিচের কোনটি আর্দ্র লাল লিটমাসের বর্ণকে নীল করে?
সঠিক উত্তর: NH₃
ব্যাখ্যা: ক্ষারীয় জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। অ্যামোনিয়া (NH₃) একটি ক্ষারধর্মী গ্যাস, যা পানির সংস্পর্শে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড (NH₄OH) তৈরি করে।
অন্যদিকে CO₂ এবং SO₂ অধাতুর অক্সাইড হওয়ায় এরা অম্লধর্মী এবং CO একটি নিরপেক্ষ অক্সাইড।