'ক' ও 'খ' বিন্দুর দ্রাঘিমা যথাক্রমে ৫০° পূর্ব এবং ৮০° পূর্ব। 'ক' এর স্থানীয় সময় ১০টা ২০ মিনিট হলে 'খ' এর সময় কত?
সঠিক উত্তর: ১২টা ২০ মিনিট
ব্যাখ্যা: সমাধান:
দ্রাঘিমার পার্থক্য = (৮০° - ৫০°) = ৩০°।
সময়ের পার্থক্য = (৩০ × ৪) মিনিট = ১২০ মিনিট = ২ ঘণ্টা।
যেহেতু 'খ' (৮০°) বিন্দুটি 'ক' (৫০°) এর পূর্বে অবস্থিত, তাই সময় বাড়বে।
সময় = ১০টা ২০ মিনিট + ২ ঘণ্টা = ১২টা ২০ মিনিট।