নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে?
সঠিক উত্তর: MgO
ব্যাখ্যা: যৌগ গঠনের সময় Mg পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করে Mg²⁺ আয়নে পরিণত হয় এবং O পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করে O²⁻ আয়নে পরিণত হয়। ফলে Mg²⁺ ও O²⁻ উভয়ের ইলেকট্রন সংখ্যা হয় 10। নিয়ন (Ne)-এর ইলেকট্রন সংখ্যা 10 হওয়ায় উভয়ই নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।