কোনো দণ্ড চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এর উত্তর মেরু পৃথিবীর কোন দিক বরাবর থাকবে?
সঠিক উত্তর: উত্তর দিক বরাবর থাকবে
ব্যাখ্যা: কোনো দণ্ড চুম্বক ঝুলিয়ে দিলে চুম্বকটি পৃথিবীর উত্তর-দক্ষিণ বরাবর অবস্থান করে। চুম্বকের যে অংশ উত্তর দিকে থাকে তাকে উত্তর মেরু বলে। আর যে অংশ দক্ষিণ দিকে থাকে তাকে দক্ষিণ মেরু বলে।