গ্লুকোজের (C₆H₁₂O₆) আপেক্ষিক আণবিক ভর কত?
সঠিক উত্তর: 180
ব্যাখ্যা: গ্লুকোজের সংকেত C₆H₁₂O₆।
C এর আপেক্ষিক পারমাণবিক ভর = 12
H এর আপেক্ষিক পারমাণবিক ভর = 1
O এর আপেক্ষিক পারমাণবিক ভর = 16
C₆H₁₂O₆ এর আপেক্ষিক আণবিক ভর = (12×6) + (1×12) + (16×6)
= 72 + 12 + 96
= 180
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।