10 mL 0.2 মোলার Na₂CO₃ কে প্রশমিত করতে কত গ্রাম HCl লাগবে?
সঠিক উত্তর: 0.146 gm
ব্যাখ্যা: বিক্রিয়া: Na₂CO₃ + 2HCl → 2NaCl + CO₂ + H₂O।
Na₂CO₃ এর মোল সংখ্যা = (V × S) / 1000 = (10 × 0.2) / 1000 = 0.002 mol।
বিক্রিয়া অনুযায়ী, ১ মোল Na₂CO₃ এর জন্য ২ মোল HCl প্রয়োজন।
সুতরাং ০.০০২ মোল Na₂CO₃ এর জন্য HCl লাগবে ০.০০৪ মোল।
HCl এর ভর = মোল × আণবিক ভর = 0.004 × 36.5 = 0.146 g।