কোন লবণের দ্রবণে NaOH(aq) যোগ করলে হালকা নীল অধঃক্ষেপ পাওয়া যায়?
সঠিক উত্তর: Cu(II)
ব্যাখ্যা: কপার (II) বা Cu²⁺ লবণের দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে হালকা নীল বর্ণের কপার হাইড্রোক্সাইড [Cu(OH)₂] এর অধঃক্ষেপ পাওয়া যায়। অন্যান্যগুলোর ক্ষেত্রে যথাক্রমে সবুজ (Fe²⁺), লালচে বাদামি (Fe³⁺) এবং সাদা (Al³⁺) অধঃক্ষেপ পাওয়া যায়।