দুটি বিন্দু আধান q₁ ও q₂ এর মধ্যবর্তী দূরত্ব 1.5 গুণ হলে তাদের মধ্যবর্তী বলের কীরূপ পরিবর্তন হবে?
সঠিক উত্তর: 1/2.25 গুণ
ব্যাখ্যা: কুলম্বের সূত্র হতে আমরা পাই, F = k(q₁q₂ / r²)
এখানে দূরত্ব r₁ = 1.5r
তাহলে নতুন বল, F₁ = k [q₁q₂ / (1.5r)²] = k [q₁q₂ / 2.25r²] = 1/2.25 × F
অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব 1.5 গুণ হলে বল আদি বলের 1/2.25 গুণ হবে।