ট্রান্সফরমার ক্ষমতায় কীরূপ পরিবর্তন ঘটায়?
সঠিক উত্তর: ধ্রুব রাখে
ব্যাখ্যা: ট্রান্সফরমারে ক্ষমতার অপচয় ঘটে না তাই প্রাইমারি কুণ্ডলীর প্রযুক্ত সকল ক্ষমতা গৌণ কুণ্ডলীতে সরবরাহ করে। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ x মুখ্য কুণ্ডলীর তড়িৎপ্রবাহ = গৌণ কুণ্ডলীর ভোল্টেজ x গৌণ কুণ্ডলীর তড়িৎপ্রবাহ। অর্থাৎ, VₚIₚ = VₛIₛ। এর অর্থ এই যে, কোনো ট্রান্সফরমার যে হারে ভোল্টেজ কমায় ঠিক সে হারে তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে যাতে ক্ষমতার পরিমাণ সমান বা ধ্রুব থাকে।