10°C তাপমাত্রায় একটি দণ্ডের দৈর্ঘ্য 5m। 110°C তাপমাত্রায় দণ্ডটির দৈর্ঘ্য 5.0167 m। এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
সঠিক উত্তর: 0.0000334 K⁻¹
ব্যাখ্যা: এখানে, আদি দৈর্ঘ্য L₁ = 5m, শেষ দৈর্ঘ্য L₂ = 5.0167m
আদি তাপমাত্রা T₁ = 10°C, শেষ তাপমাত্রা T₂ = 110°C
আমরা জানি, দৈর্ঘ্য প্রসারণ সহগ, α = (L₂ - L₁) / {L₁(T₂ - T₁)}
α = (5.0167 - 5) / {5(110 - 10)}
= 0.0167 / 500
= 0.0000334 K⁻¹