'L' শক্তিস্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তি বিকিরণ করে কোন শক্তিস্তরে গমন করবে?
সঠিক উত্তর: K
ব্যাখ্যা: বোরের পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে গেলে শক্তি বিকিরণ ঘটে।
K = ১ম শক্তিস্তর
L = ২য় শক্তিস্তর
অতএব, L শক্তিস্তরের ইলেকট্রন শক্তি বিকিরণ করে K শক্তিস্তরে গমন করবে।
প্রশ্নটির সঠিক উত্তর (গ)।