20°C তাপমাত্রায় একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 100m। 50°C তাপমাত্রায় এর দৈর্ঘ্য 100.033m হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত হবে?
সঠিক উত্তর: 11 x 10⁻⁶ K⁻¹
ব্যাখ্যা: এখানে, আদি দৈর্ঘ্য L₁ = 100m, শেষ দৈর্ঘ্য L₂ = 100.033m
আদি তাপমাত্রা T₁ = 20°C, শেষ তাপমাত্রা T₂ = 50°C
আমরা জানি, α = (L₂ - L₁) / {L₁(T₂ - T₁)}
= (100.033 - 100) / {100(50 - 20)}
= 0.033 / 3000
= 11 x 10⁻⁶ K⁻¹