তাড়িতচৌম্বক আবেশের বেলায় আবিষ্ট ভোল্টেজ কোনটির ওপর নির্ভর করে? i. তারকুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বকক্ষেত্রের প্রাবল্য ii. চৌম্বকক্ষেত্রে আনা-নেওয়া করা তারকুণ্ডলীর রোধ iii. তারকুণ্ডলীতে আনা-নেওয়া করা তারকুণ্ডলীর দ্রুতি নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও iii
ব্যাখ্যা: তাড়িতচৌম্বক আবেশের বেলায় আবিষ্ট ভোল্টেজ চুম্বকের মেরুশক্তি তথা চৌম্বকক্ষেত্রের প্রাবল্যের ওপর নির্ভর করে। এছাড়া চুম্বক বা তারকুণ্ডলীকে কত দ্রুত আনা-নেওয়া করা হচ্ছে অর্থাৎ আপেক্ষিক দ্রুতির ওপরও এটি নির্ভর করে। তবে আবিষ্ট ভোল্টেজের ক্ষেত্রে তারকুণ্ডলীর রোধের কোনো প্রভাব নেই।