উদ্দীপকের বিক্রিয়ায় (5g H₂ ও 75g Cl₂) অবশিষ্ট থাকে কোনটি?
সঠিক উত্তর: 1.44 মোল H₂
ব্যাখ্যা: বিক্রিয়াটি হলো: H₂ + Cl₂ → 2HCl
বিক্রিয়া অনুযায়ী:
1 মোল H₂ (2g) বিক্রিয়া করে 1 মোল Cl₂ (71g) এর সাথে।
৭১ গ্রাম Cl₂ বিক্রিয়া করে ২ গ্রাম H₂ এর সাথে।
অতএব, ৭৫ গ্রাম Cl₂ বিক্রিয়া করে = (2 × 75) / 71 = 2.1127 গ্রাম H₂ এর সাথে।
উদ্দীপকে হাইড্রোজেন দেওয়া আছে 5 গ্রাম।
অবশিষ্ট হাইড্রোজেনের ভর = (5 - 2.1127) গ্রাম = 2.8873 গ্রাম।
হাইড্রোজেনের মোল সংখ্যা (n) = ভর (w) / আণবিক ভর (M)
= 2.8873 / 2
= 1.4436 মোল ≈ 1.44 মোল H₂।