ভৌগোলিক পরিভাষায় ২৩.৫° উত্তর অক্ষাংশকে কী নামে অভিহিত করা হয়?
সঠিক উত্তর: কর্কটক্রান্তি
ব্যাখ্যা: নিরক্ষরেখা থেকে ২৩.৫° উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫° দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি বলা হয়। এছাড়া ৬৬.৫° উত্তরকে সুমেরুবৃত্ত এবং ৬৬.৫° দক্ষিণকে কুমেরুবৃত্ত বলে।