একটি কাচদণ্ডকে সিল্ক বা রেশম দ্বারা ঘষলে কোনটি কোন চার্জে চার্জিত হয়?
ক. উভয়ই ধনাত্মক চার্জে
খ. উভয়ই ঋণাত্মক চার্জে
গ. সিল্ক বা রেশম ধনাত্মক এবং কাচদণ্ড ঋণাত্মক চার্জে
ঘ. সিল্ক বা রেশম ঋণাত্মক এবং কাচদণ্ড ধনাত্মক চার্জে
সঠিক উত্তর: সিল্ক বা রেশম ঋণাত্মক এবং কাচদণ্ড ধনাত্মক চার্জে
ব্যাখ্যা: এক্ষেত্রে সিল্ক বা রেশম ঋণাত্মক এবং কাচদণ্ড ধনাত্মক চার্জে চার্জিত হয়। এক টুকরো কাচকে যদি এক টুকরো সিল্ক দিয়ে ঘষা হয় তাহলে কাচ থেকে ইলেকট্রনগুলো সিল্কে আসতে শুরু করবে অর্থাৎ কাচটি হবে পজিটিভ বা ধনাত্মক চার্জযুক্ত আর সিল্কটি হবে নেগেটিভ চার্জযুক্ত। ব্যাপারটি ঘটে কারণ ইলেকট্রনের জন্য কাচের যত আসক্তি সিল্কের আসক্তি তার থেকে বেশি।
এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'স্থির বিদ্যুৎ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।