ফারেনহাইট স্কেলে স্থিরাঙ্ক কয়টি?
সঠিক উত্তর: দুটি
ব্যাখ্যা: যেকোনো স্কেলে দুটি স্থিরাঙ্ক থাকে। যথা- (i) নিম্নস্থিরাঙ্ক এবং (ii) ঊর্ধ্বস্থিরাঙ্ক।
নিম্নস্থিরাঙ্ক: প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় তাকে নিম্নস্থিরাঙ্ক বা হিমাঙ্ক বলে।
ঊর্ধ্বস্থিরাঙ্ক: প্রমাণ চাপে ফুটন্ত বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্বস্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক বলে।