Fe³⁺ আয়নের M শেলে কয়টি ইলেকট্রন থাকে?
সঠিক উত্তর: 13
ব্যাখ্যা: Fe এর পারমাণবিক সংখ্যা = 26
Fe এর ইলেকট্রন বিন্যাস: 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d⁶ 4s²
Fe পরমাণু 3টি ইলেকট্রন দান করে Fe³⁺ আয়নে পরিণত হয়।
এক্ষেত্রে 4s অরবিটাল থেকে 2টি এবং 3d অরবিটাল থেকে 1টি ইলেকট্রন অপসারিত হয়।
Fe³⁺ এর M শেল (3s, 3p, 3d) এ মোট ইলেকট্রন সংখ্যা = 13
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।