দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ৪° ৪৫′ হলে সময়ের পার্থক্য কত মিনিট?
সঠিক উত্তর: ১৯ মিনিট
ব্যাখ্যা: সমাধান:
১° দ্রাঘিমার জন্য সময় = ৪ মিনিট।
সুতরাং, ৪° দ্রাঘিমার জন্য সময় = (৪ × ৪) = ১৬ মিনিট।
আবার, ১′ (এক মিনিট) দ্রাঘিমার জন্য সময় = ৪ সেকেন্ড।
সুতরাং, ৪৫′ দ্রাঘিমার জন্য সময় = (৪৫ × ৪) = ১৮০ সেকেন্ড = ৩ মিনিট।
মোট সময়ের পার্থক্য = (১৬ + ৩) মিনিট = ১৯ মিনিট।