ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.0 × 10⁻⁶ K⁻¹; এর ক্ষেত্র প্রসারণ সহগ কত?
সঠিক উত্তর: 22.0 × 10⁻⁶ K⁻¹
ব্যাখ্যা: দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ α = 11.0 × 10⁻⁶ K⁻¹
আমরা জানি, ক্ষেত্র প্রসারণ সহগ β = 2α
অর্থাৎ, β = 2 × 11.0 × 10⁻⁶ K⁻¹
= 22.0 × 10⁻⁶ K⁻¹