10 g Ca এবং 10 g S এর বিক্রিয়ায় কী পরিমাণ উৎপাদ (CaS) তৈরি হয়?
সঠিক উত্তর: 18 g
ব্যাখ্যা: বিক্রিয়া: Ca + S → CaS। এখানে ৪০ গ্রাম Ca বিক্রিয়া করে ৩২ গ্রাম S এর সাথে। সুতরাং ১০ গ্রাম S এর জন্য Ca প্রয়োজন (৪০ × ১০) / ৩২ = ১২.৫ গ্রাম। কিন্তু Ca আছে মাত্র ১০ গ্রাম, তাই Ca লিমিটিং বিক্রিয়ক। ৪০ গ্রাম Ca থেকে উৎপাদ পাওয়া যায় ৭২ গ্রাম। সুতরাং ১০ গ্রাম Ca থেকে উৎপাদ পাওয়া যাবে (৭২ × ১০) / ৪০ = ১৮ গ্রাম।