কোনো যৌগের মৌলগুলোর শতকরা সংযুক্তি S = 39.02%, O = 58.54% এবং H = 2.44% হলে যৌগটির স্থূল সংকেত কোনটি?
সঠিক উত্তর: H₂SO₃
ব্যাখ্যা: মোল সংখ্যা: H = 2.44/1 = 2.44, S = 39.02/32 = 1.22, O = 58.54/16 = 3.66।
অনুপাত: H = 2.44/1.22 = 2, S = 1.22/1.22 = 1, O = 3.66/1.22 = 3।
স্থূল সংকেত = H₂SO₃ (সালফিউরাস এসিড)।