কোনটি পেটে এসিডিটির সমস্যা দূর করে?
সঠিক উত্তর: Mg(OH)₂ ও Al(OH)₃
ব্যাখ্যা:
পাকস্থলীর অতিরিক্ত হাইড্রোক্লোরিক এসিড (HCl) প্রশমিত করার জন্য এন্টাসিড ওষুধ সেবন করা হয়। এন্টাসিডে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড [Mg(OH)₂] এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড [Al(OH)₃] নামক মৃদু ক্ষারক থাকে যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে।