কোনটিতে স্থির তড়িৎ-এর ব্যবহার নেই?
সঠিক উত্তর: টর্চলাইটে
ব্যাখ্যা: টর্চলাইটে স্থির তড়িৎ এর ব্যবহার নেই, বরং চলতড়িৎ এর ব্যবহার করা হয়। সুইচ চালু (অন) করা হলে টর্চলাইটের ব্যাটারির বিদ্যুৎশক্তি বর্তনীতে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। টর্চলাইটে স্থির তড়িৎ এর ব্যবহার নেই কারণ এখানে আধান জমা হয়ে থাকে না বরং প্রবাহিত হতে থাকে।