যে কোনো পরমাণু আধান নিরপেক্ষ, কারণ পরমাণুতে থাকে সমান সংখ্যক -
সঠিক উত্তর: ইলেকট্রন ও প্রোটন
ব্যাখ্যা: পরমাণুতে থাকে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন। ইলেকট্রন ও প্রোটন পরস্পর বিপরীত চার্জধর্মী। একটি পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে তার বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন ঘুরতে থাকে তাই পরমাণুর সম্মিলিত চার্জ শূন্য। অর্থাৎ পরমাণু হচ্ছে আধান নিরপেক্ষ বা নিস্তড়িৎ বা নিউট্রাল।