রক্ত কৈশিক নালিতে পৌঁছার পর অক্সিজেন পৃথক হয়ে প্রথমে কোনটি ভেদ করে?
সঠিক উত্তর: কৈশিক নালিকার প্রাচীর
ব্যাখ্যা: অক্সিজেন সমৃদ্ধ রক্ত যখন কৈশিক নালিতে পৌঁছায়, তখন অক্সিজেনের ঘনত্ব রক্তে বেশি এবং কোষে কম থাকে। ফলে অক্সিজেন লোহিত কণিকা থেকে বিচ্যুত হয়ে কৈশিক নালিকার পাতলা প্রাচীর ভেদ করে কোষে প্রবেশ করে।