কাপড় কাচা সোডা কী জাতীয় পদার্থ?
সঠিক উত্তর: ক্ষার জাতীয়
ব্যাখ্যা: কাপড় কাচা সোডা বা সোডিয়াম কার্বনেট (Na₂CO₃·10H₂O) একটি ক্ষারীয় লবণ। এটি জলীয় দ্রবণে তীব্র ক্ষার (NaOH) এবং দুর্বল এসিড (H₂CO₃) উৎপন্ন করে। তীব্র ক্ষারের উপস্থিতির কারণে এর প্রকৃতি ক্ষারীয় হয়।