10 g CaCO₃ এ কয়টি অণু আছে?
সঠিক উত্তর: 6.02 × 10²² টি
ব্যাখ্যা: ক্যালসিয়াম কার্বনেটের (CaCO₃) আণবিক ভর = 40 + 12 + (16 × 3) = 100।
আমরা জানি, 1 মোল বা 100 গ্রাম CaCO₃ এ অণু থাকে 6.023 × 10²³ টি (অ্যাভোগেড্রো সংখ্যা)।
তাহলে, 100 গ্রামে অণু থাকে 6.023 × 10²³ টি।
অতএব, 10 গ্রামে অণু থাকে = (6.023 × 10²³ × 10) / 100
= 6.023 × 10²² টি।