ফ্লানেল কাপড়ের সাথে এক টুকরো প্লাস্টিক ঘষলে কী হবে?
ক. ফ্লানেল কাপড় ধনাত্মক আধানে আহিত হবে
খ. প্লাস্টিক ধনাত্মক আধানে আহিত হবে
গ. উভয়ই নিরপেক্ষ থাকবে
ঘ. উভয়ই ধনাত্মক আধানে আহিত হবে
সঠিক উত্তর: ফ্লানেল কাপড় ধনাত্মক আধানে আহিত হবে
ব্যাখ্যা: ফ্লানেলের কাপড়ের সাথে এক টুকরো প্লাস্টিক ঘষলে, প্লাস্টিক ঋণাত্মক আধানে আহিত এবং ফ্লানেলের কাপড় ধনাত্মক আধানে আহিত হয়। যদি এক টুকরো প্লাস্টিককে ফ্লানেল (বা পশমি কাপড়) দিয়ে ঘষা হয় তাহলে ফ্লানেল থেকে ইলেকট্রন চলে আসবে প্লাস্টিকের টুকরোতে। তার কারণ ইলেকট্রনের জন্য প্লাস্টিকের আকর্ষণ ফ্লানেল থেকে বেশি।
এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'স্থির বিদ্যুৎ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।