নৃপতির মাধ্যমে 'প্রত্যুপকার' গল্পের খলিফার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
সঠিক উত্তর: মহানুভবতা
ব্যাখ্যা: উদ্দীপকের নৃপতি হাতেমের বিস্ময়াবহ কাহিনি শুনে তাঁর গুণে মুগ্ধ হন এবং জয়ধ্বনি দেন।
এটি 'প্রত্যুপকার' গল্পের খলিফা মামুন কর্তৃক জনৈক আশ্রয়দাতার উপকারে মুগ্ধ হয়ে তাকে মুক্ত করে দেওয়ার সদৃশ।
উভয় ক্ষেত্রেই ক্ষমা ও উদারতার পরিচয় পাওয়া যায়, যা মহানুভবতার বহিঃপ্রকাশ।