উদ্দীপকের চিত্রে কোন মাধ্যমে আলোর বেগ কম?
সঠিক উত্তর: b মাধ্যমে
ব্যাখ্যা: হালকা মাধ্যম থেকে আলো ঘন মাধ্যমে প্রবেশ করার পর আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে আসে। চিত্রে b মাধ্যমে আলো অভিলম্বের দিকে বেঁকে গেছে। অর্থাৎ, a মাধ্যমের চেয়ে b মাধ্যম অধিক ঘন।
আবার, যে মাধ্যম অধিক ঘন তাতে আলোর বেগ কম। অর্থাৎ b মাধ্যমে আলোর বেগ কম।