10g HCl(aq) কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কী পরিমাণ KOH(aq) দরকার?
সঠিক উত্তর: 15.34 গ্রাম
ব্যাখ্যা: বিক্রিয়া: HCl + KOH → KCl + H₂O
এখানে, HCl এর আণবিক ভর = 36.5 g এবং KOH এর আণবিক ভর = 56 g।
36.5 g HCl প্রশমিত করতে KOH লাগে 56 g।
সুতরাং, 10 g HCl প্রশমিত করতে KOH লাগে = (56 × 10) / 36.5 = 15.34 g।