ছিনতাইকারী সন্দেহে একটি লোককে জনতা তাড়া করলে সে কবির সাহেবের কাছে নিজের পরিচয় দেয়। কবির সাহেব ক্ষিপ্ত জনতাকে বুঝিয়ে লোকটির প্রাণ রক্ষা করেন। এখানে কবির সাহেবের প্রতিরূপ কে?
সঠিক উত্তর: আলী আব্বাস
ব্যাখ্যা: গল্পে আলী ইবনে আব্বাস যেমন নিজের জীবনের ঝুঁকি নিয়ে এবং খলিফাকে বুঝিয়ে বন্দির প্রাণ রক্ষার চেষ্টা করেছিলেন, উদ্দীপকে কবির সাহেবও একইভাবে লোকটির প্রাণ রক্ষা করেছেন।