পরিবাহী তারের কুণ্ডলীর মধ্যে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করে কোনটি তৈরি করা হয়েছে?
সঠিক উত্তর: বিদ্যুৎ জেনারেটর
ব্যাখ্যা: পরিবাহী তারের কুণ্ডলীর মধ্যে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করে বিদ্যুৎ জেনারেটর তৈরি করা হয়। যখন আর্মেচারটিকে ঘুরানো হয় তখন আর্মেচার কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলোকে ছেদ করে এবং তাড়িতচৌম্বক আবেশের নিয়মানুযায়ী কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। আবিষ্ট তড়িৎপ্রবাহের মান প্রধানত চৌম্বক ক্ষেত্রের সবলতা ও ঘূর্ণনের বেগের ওপর নির্ভর করে।