স্পিকার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
সঠিক উত্তর: তাড়িত চুম্বক
ব্যাখ্যা: স্পিকারে বা হেডফোনে তাড়িত চুম্বক ব্যবহৃত হয়। এখানে শব্দের কম্পন অনুযায়ী বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন করা হয়, সেই বিদ্যুৎ একটি তাড়িত চুম্বকের চৌম্বক শক্তির পরিবর্তন করে একটি পাতলা পর্দার সাথে জুড়ে দেওয়া স্থায়ী চুম্বককে কাঁপায় এবং সেই কম্পনই শব্দ তৈরি করে।