একটি ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 18 এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 90। গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 0.5A। মুখ্য কুণ্ডলীর প্রবাহ কত?
সঠিক উত্তর: 2.5A
ব্যাখ্যা: আমরা জানি, Iₚ / Iₛ = nₛ / nₚ
বা, Iₚ = (nₛ / nₚ) × Iₛ
এখানে, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, nₚ = 18
গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, nₛ = 90
গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, Iₛ = 0.5A
মুখ্য কুণ্ডলীর প্রবাহ, Iₚ = ?
Iₚ = (90 / 18) × 0.5 = 5 × 0.5 = 2.5A