কোনো তড়িৎ ক্ষেত্রে 40C আধান স্থাপন করলে সেটি 160N বল লাভ করে। ঐ বিন্দুতে 50C আধান স্থাপন করলে কত নিউটন বল লাভ করবে?
সঠিক উত্তর: 200
ব্যাখ্যা: আমরা জানি, E = F / q
এখানে,
আধান, q = 40 C
বল, F = 160 N
প্রথম ক্ষেত্রে তড়িৎ তীব্রতা, E = 160 / 40 = 4 NC⁻¹
এখন, ঐ বিন্দুতে q₁ = 50 C আধান স্থাপন করলে অনুভূত বল,
F₁ = q₁E
F₁ = 50 × 4 = 200 N
অতএব, প্রযুক্ত বল হবে 200 নিউটন।