বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: স্থির বিদ্যুৎ

একটি ইলেকট্রোস্কোপকে ঋণাত্মক চার্জে চার্জিত করা হলো। তারপর একটি প্লাস্টিককে ফ্লানেল কাপড় দিয়ে ঘষে ইলেকট্রোস্কোপের চাকতিতে ছোঁয়ানো হলো। কী ঘটবে?

ক. পাতদ্বয়ের দূরত্ব কমে যাবে
খ. পাতদ্বয়ের দূরত্ব বেড়ে যাবে
গ. পাতদ্বয়ের দূরত্ব অপরিবর্তিত থাকবে
ঘ. পাতদ্বয়ের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না

সঠিক উত্তর: পাতদ্বয়ের দূরত্ব বেড়ে যাবে

ব্যাখ্যা: প্লাস্টিককে ফ্লানেল দিয়ে ঘষলে প্লাস্টিক ঋণাত্মক চার্জযুক্ত হবে। তাই এটাকে ইলেকট্রোস্কোপের চাকতিতে লাগালে পাতদ্বয়ের মাঝে ঋণাত্মক আধানের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। ফলে তাদের মধ্যবর্তী বিকর্ষণ বল বৃদ্ধি পাবে ও দূরত্ব বেড়ে যাবে।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'স্থির বিদ্যুৎ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store