ক্যালসিয়াম অক্সাইড (CaO) কী ধরনের যৌগ?
সঠিক উত্তর: আয়নিক
ব্যাখ্যা: ক্যালসিয়াম অক্সাইড (CaO) একটি আয়নিক যৌগ। কারণ Ca পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করে Ca²⁺ আয়নে পরিণত হয় এবং O পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করে O²⁻ আয়নে পরিণত হয়। উৎপন্ন Ca²⁺ ও O²⁻ আয়নের মধ্যে আয়নিক বন্ধনের মাধ্যমে CaO গঠিত হয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।