H₂O₂ এর উপস্থিতিতে CH₃-CH₂-CH=CH₂ + HBr → X; X যৌগটির নাম কী?
সঠিক উত্তর: ১-ব্রোমো বিউটেন
ব্যাখ্যা: জৈব পারঅক্সাইডের (H₂O₂) উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সাথে HBr এর সংযোজন খারাশ নীতি বা অ্যান্টি-মার্কোনিকভ নিয়ম অনুযায়ী ঘটে। ফলে ব্রোমিন পরমাণু বেশি হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে যুক্ত হয়ে ১-ব্রোমো বিউটেন উৎপন্ন করে।