একটি আরোহী (স্টেপ আপ) ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটি সঠিক?
সঠিক উত্তর: ভোল্টেজ বাড়ে
ব্যাখ্যা: আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর তুলনায় গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ বৃদ্ধি পায় (Vₛ > Vₚ)।
এক্ষেত্রে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা অপেক্ষা বেশি হয় (nₛ > nₚ) এবং তড়িৎ প্রবাহ হ্রাস পায় (Iₛ < Iₚ)।