ঘন মাধ্যমের ভেতরে রাখা কোনো বস্তুকে হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে?
সঠিক উত্তর: উপরের দিকে উঠে আসবে
ব্যাখ্যা: ঘন মাধ্যমে রাখা কোনো বস্তুকে হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব উপরের দিকে উঠে আসবে। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। এই প্রতিসৃত রশ্মিগুলোকে পিছনের দিকে বাড়ালে এরা বস্তুর প্রকৃত অবস্থানের একটু উপরে মিলিত হয়।