কোনটির কার্যপ্রণালীতে তাড়িতচৌম্বক আবেশকে ব্যবহার করা হয়?
সঠিক উত্তর: ট্রান্সফরমার
ব্যাখ্যা: ট্রান্সফরমারের কার্যপ্রণালীতে তাড়িতচৌম্বক আবেশকে ব্যবহার করা হয়। ট্রান্সফরমার তাড়িতচৌম্বক আবেশের ওপর ভিত্তি করে তৈরি করা একটি যন্ত্র যার সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা পর্যাবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায়। ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের তড়িৎপ্রবাহ চালনা করা হলে সেকেন্ডারি কয়েলে তড়িৎ চালক শক্তি উৎপন্ন হয়। তাড়িতচৌম্বক আবেশ পদ্ধতিতে সেকেন্ডারি কয়েলে এই EMF উৎপন্ন হয় এবং আবিষ্ট তড়িৎপ্রবাহ চলে।