কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব এসিড থাকে। আম পাকার সময় এই এসিডগুলো থেকে কী সৃষ্টি হয়?
সঠিক উত্তর: গ্লুকোজ ও ফ্রুক্টোজ
ব্যাখ্যা: কাঁচা আমে সাক্সিনিক এসিড, ম্যালেয়িক এসিড প্রভৃতি থাকে বলে আম টক হয়। আম পাকার সময় এসব এসিডের রাসায়নিক পরিবর্তনের ফলে গ্লুকোজ ও ফ্রুক্টোজ সৃষ্টি হয়। তাই পাকা আম মিষ্টি হয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।