মরীচিকার জন্য দায়ী কোনটি?
সঠিক উত্তর: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
ব্যাখ্যা: মরীচিকার কারণ: মরীচিকার জন্য দায়ী পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
সূর্যের প্রচণ্ডতাপে মরুভূমির বালি উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বালিসংলগ্ন বায়ুস্তরগুলোও গরম হয়ে ওঠে। নিচের বায়ু উত্তপ্ত ও হালকা হয়, তবে উপরের বায়ু নিচের বায়ু স্তরের তুলনায় ঠান্ডা থাকায় ঘন থাকে।
এখন গাছ থেকে যে আলো আসে তা ঘনতর মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে থাকে। এর ফলে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যেতে থাকে। এক সময় ঐ আলোক রশ্মি কোনো একটি বায়ুস্তরে ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপতিত হয় ও আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এই সময়েই গাছের উল্টানো প্রতিবিম্ব দেখা যায়। যাকে আমরা মরীচিকা বলি।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।